লোড হচ্ছে...
দয়া করে কিছুক্ষণ অপেক্ষা করুন, আমরা তথ্যগুলো প্রস্তুত করছি।
লোড হচ্ছে...
দয়া করে কিছুক্ষণ অপেক্ষা করুন, আমরা তথ্যগুলো প্রস্তুত করছি।
আমাদের ভুলে পণ্য ক্ষতিগ্রস্ত বা ত্রুটিপূর্ণ হলে কীভাবে রিপ্লেসমেন্ট পাবেন, তা জেনে নিন।
আমাদের সব পণ্য আপনার ছবি বা ডিজাইন অনুযায়ী কাস্টম-মেড করা হয়। তাই সাধারণভাবে কাস্টমাইজড পণ্য ফেরত নেওয়া হয় না। তবে পণ্যটি ক্ষতিগ্রস্ত অবস্থায় পৌঁছালে অথবা আমাদের কারণে কোনো উৎপাদনজনিত ত্রুটি থাকলে, এর সম্পূর্ণ দায়িত্ব আমরা নেব।
আমাদের ভুলের কারণে ভুল পণ্য অথবা ত্রুটিপূর্ণ পণ্য ডেলিভারি হলে আপনি বিনামূল্যে রিপ্লেসমেন্ট পাবেন। পণ্য হাতে পাওয়ার পর ভালোভাবে পরীক্ষা করে সমস্যাটি আমাদের জানাবেন।
পণ্য গ্রহণের ১০ দিনের মধ্যে সমস্যাটি জানাতে হবে। এই সময়ের মধ্যে অভিযোগের সঙ্গে পণ্যের ত্রুটি বা ক্ষতির পরিষ্কার ছবি/ভিডিও প্রমাণ হিসেবে পাঠাতে হবে।
আমাদের ভুলে ভুল বা ত্রুটিপূর্ণ পণ্য পাঠানো হলে, যাচাই শেষে আমরা বিনামূল্যে সঠিক পণ্যটি রিপ্লেস করে দেব। কাস্টমারের পছন্দ পরিবর্তন, ভুল তথ্য দেওয়া বা ডিজাইন অনুমোদনের পর পরিবর্তনের কারণে রিটার্ন বা রিফান্ড প্রযোজ্য হবে না।
অভিযোগ পাওয়ার পর আমাদের টিম তথ্য ও প্রমাণ যাচাই করবে। সমস্যা আমাদের কারণে হয়েছে নিশ্চিত হলে রিপ্লেসমেন্টের পরবর্তী ধাপ এবং আনুমানিক সময় আপনাকে জানিয়ে দেওয়া হবে।
অর্ডার নম্বর এবং সমস্যার ছবি/ভিডিওসহ আমাদের সাথে যোগাযোগ করুন।